26 August 2015

অ্যান্ড্রয়েডে এসে গেল করটানা

অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোনেও এখন থেকে মাইক্রোসফটের তৈরি ডিজিটাল সহকারী সফটওয়্যার করটানা ব্যবহার করা যাবে। সম্প্রতি মাইক্রোসফট অ্যান্ড্রয়েড সংস্করণের ফোনের জন্য করটানার পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে। গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে।

মাইক্রোসফট ২৪ আগস্ট এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘গত মে মাসে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য আমরা করটানা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম। আজ আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য করটানা অ্যাপটির পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করছি। যাঁরা উইন্ডোজ ১০ ব্যবহার করছেন তাঁরা করটানার সুবিধার কথা নিশ্চয়ই জানেন। অ্যান্ড্রয়েডের করটানা অ্যাপ আপনার উইন্ডোজ ১০ পিসির সঙ্গী হবে। এ ছাড়া আপনি যেখানে যাবেন বা যে ডিভাইস ব্যবহার করবেন সেখানেই করটানার সুবিধা পাবেন।’
পিসিতে বা উইন্ডোজ ফোনে করটানা যে সুবিধা দিতে পারে অ্যান্ড্রয়েডের অ্যাপটিও সেই সুবিধা দেবে। এই অ্যাপটির সহায়তায় দৈনন্দিন কাজের ব্যবস্থাপনা, রিমাইন্ডার, চলতি পথে ওয়েবে অনুসন্ধান, ব্যক্তিগত তথ্য ট্র্যাকিং রাখার মতো নানা ব্যক্তিগত কাজ সম্পন্ন করা যাবে। আর এর জন্যই করটানাকে বলা হচ্ছে ব্যক্তিগত সহকারী সফটওয়্যার।
(উইন্ডোজ ব্লগ)

0 comments:

Post a Comment