31 January 2015

আপনার Android phone এরSetting>About এ নিজের ছবি দিন


আমরা অনেকেই Settings>About এ নিজের ইচ্ছে মতো ছবি দিতে চেয়েছেন, কিন্তু অনেক চেষ্টার পরেও সফল হয়নি যারা তাদের জন্য আমার আজকের পোষ্ট লেখা। কথা না বাড়িয়ে কাজের কথা আসি।

=============
★যা যা দরকারঃ★
=============
→Rooted Android Device
→Root Explorer
→Photo Editor (আমি PicSay Pro ব্যবহার করেছি)
→ ধৈর্য, সময় ও সামান্য বুদ্ধি

=============
★কাজের ধাপঃ★
=============

➥ ধাপ-(১): প্রথমে প্রয়োজনীয় সকল অ্যাপগুলো ডাউনলোড করে Install করে নিন।

.
➥ ধাপ-(২): এবার Root Explorer চালু করে Mount as R/W করুন। Root Permission চাইবে, "Grant" এ ক্লিক করুন।

.
➥ ধাপ-(৩): এরপর Root Explorer এর Root ফোল্ডার থেকে System→App ফোল্ডারে যান এবং Settings.apk ফাইলটিকে Copy করে ব্যাকাপ হিসেবে SD কার্ডে রেখে নিন।

.
➥ ধাপ-(৪): তারপর System→App ফোল্ডার থেকে Settings.apk ফাইলটি চেপে ধরুন, কয়েকটা Option আসবে সেখান থেকে Extract All এ ক্লিক করুন।

.
➥ ধাপ-(৫): App টি Extract এর কাজ শেষ হলে SD কার্ডে যান, দেখবেন SpeedSoftware নামে নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে সেটার ভিতরে আরেকটি ফোল্ডার পাবেন Extracted নামে।

.
➥ ধাপ-(৬): এবার প্রথমে SpeedSoftware→Extracted→Settings→res→drawable ফোল্ডার গিয়ে "logo.png" ফাইল টি কপি করে SD কার্ডে রাখুন এবং ছবিটির Resolution জেনে নিন।

.
➥ ধাপ-(৭): তারপর আপনি যে ছবিটি Settings→About এ দিতে চান সেটা Photo Editor এর মাধ্যমে Edit করে Resolution সেই Copy করা ছবিটির Resolution যা ছিল তাই করুন এবং একই নামে png format এ Save করুন। অর্থাৎ logo.png নামে Save করুন।

.
➥ ধাপ-(৮): এবার আপনার Edit করা ছবিটি Copy করে SpeedSoftware→Extracted→Settings→res→drawable ফোল্ডারের ভিতরে Paste করুন।
Warning আসবে "Do you want overwrite it?" →"Yes" এ ক্লিক করুন।
এবং একই ছবিটি SpeedSoftware→Extracted→Settings→res→drawable-hdpi ফোল্ডারের ভিতরেও Paste করুন।
Warning আসবে "Do you want overwrite it?" →"Yes" এ ক্লিক করুন।

.
➥ ধাপ-(৯): এবার আবার Root Explorer এর মাধ্যমে ব্যাকে গিয়ে SpeedSoftware→Extracted থেকে Settings ফোল্ডারটি চেপে ধরুন, কয়েকটি Option আসবে সেখান থেকে "zip this folder" এ ক্লিক করুন, তাহলে সেটা Zip হতে থাকবে।

.
➥ ধাপ-(১০): Settings ফোল্ডারটি Zip হয়ে গেলে Back এ গিয়ে Archives ফোল্ডার Open করুন এবং Settings.zip কে Rename করে Settings.apk করুন।

.
➥ ধাপ-(১১): এবার Root Explorer এর মাধ্যমে আপনার Rename করা Settings.apk Appটিকে System→App ফোল্ডারে Paste করুন।
Warning আসবে "Do you want overwrite it?" →"Yes" এ ক্লিক করুন।

.
➥ ধাপ-(১২): এরপর Settings.apk ফাইলটি চেপে ধরুন, কয়েকটা Option আসবে সেখান থেকে Permission এ ক্লিক করুন।

.
➥ ধাপ-(১৩): Permission Set করুন rw-r-r-- করুন এভাবেঃ-↓

[*] [*] [0]
[*] [0] [0]
[*] [0] [0]

নোটঃ- * চিহ্নগুলো টিক দিবেন এবং 0 চিহ্নগুলো টিক দিবেন না।

.
➥ ধাপ-(১৪): কাজ শেষ। এবার সবশেষে ফোন রিস্টার্ট করুন এবং Setting→About এ গিয়ে দেখুন ছবি পরিবর্তন হয়ে গেছে।

0 comments:

Post a Comment