Showing posts with label ইন্টারনেট. Show all posts
Showing posts with label ইন্টারনেট. Show all posts

16 May 2015

ফেসবুকে সংবাদ পড়ার সুবিধা চালু হল

ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যম , এখন সংবাদ পড়া আরও সহজ করে দিল। তাৎক্ষণিক ইন্টারঅ্যাকটিভ সংবাদ দ্রুতগতিতে ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে এমন উদ্যোগ বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ন্যাশনাল জিওগ্রাফি, দ্য নিউইয়র্ক টাইমস, বাজফিড, দ্য গার্ডিয়ান, বিবিসির মত প্রভাবশালী এবং জনপ্রিয় মিডিয়াগুলো এ সুবিধার মাধ্যমে ফেসবুকের সার্ভার ব্যবহার করে দ্রুতগতিতে সংবাদ পাঠকদের কাছে পৌঁছানোর উদ্যোগে যুক্ত হয়েছে।ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেন, ‘আমরা মনে করি বর্তমানে সংবাদ সবচেয়ে দ্রুত পাঠকদের কাছে পৌঁছানোটা সবচেয়ে বেশি জরুরি। আর এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হচ্ছে মোবাইল ফোন। তাই আমরা সংবাদমাধ্যমগুলোর জন্য এমন একটি সেবা সুবিধা চালু করতে যাচ্ছি, যার সাহায্যে মিডিয়াগুলো অতি দ্রুত নিজেদের সর্বশেষ সংবাদ পাঠকদের কাছে পৌঁছাতে পারবে।’

প্রসঙ্গত, সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বিজ্ঞাপনের আয় ভাগাভাগির ক্ষেত্রে ৭০ শতাংশ সংবাদমাধ্যম প্রতিষ্ঠান এবং ৩০ শতাংশ ফেসবুক পাবে।

10 May 2015

ফ্রি ইন্টারনেটে প্রাথমিকভাবে ২৫ ওয়েবসাইট যুক্ত

ফ্রি ইন্টারনেটে প্রাথমিকভাবে ২৫টি ওয়েবসাইট যুক্ত হলেও ধীরে ধীরে প্রয়োজনীয় আরও অনেকগুলো ওয়েবসাইট এতে যুক্ত হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, এটা কেবল শুরু। আশা করি, অন্য অপারেটররাও ধীরে ধীরে আমাদের এ উদ্যোগে এগিয়ে আসবে।
বাংলাদেশে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি (www.internet.org) প্রকল্পের আওতায় গ্রাহকদের জন্য বিনা খরচের ইন্টারনেট সেবা এনেছে রবি।
এখন থেকে বিনা খরচে ২৫টি ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন মোবাইল ফোন অপারেটর রবির ইন্টারনেট গ্রাহকরা। এর মধ্যে রয়েছে সরকারি তথ্যাবলি, চাকরির খোঁজ-খবর, ই-কমার্স, অনলাইন মার্কেটপ্লেস, শিক্ষা সম্পর্কিত তথ্য, নারী স্বাস্থ্য, জরুরি নম্বর, আবহাওয়া বার্তার কয়েকটি ওয়েবসাইট।
রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই প্রকল্প উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধন অনুষ্ঠানে পলক বলেন, সরকার ফেসবুকের সঙ্গে একমত যে বর্তমান প্রেক্ষাপটে বিনামূল্যে ইন্টারনেট সেবা পওয়া একটি অধিকার। আজ একটি নতুন দিগন্ত উন্মোচিত হল। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ফ্রি ইন্টারনেট একটি জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে সহায়ক হবে।
তিনি জানান, বাংলাদেশের ৪ কোটি ৪০ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করেন, যা মোট জনসংখ্যার ২৭ শতাংশ। এ দেশে প্রতি ১২ সেকেন্ডে একজন ফেইসবুকে প্রোফাইল খুলছে, যা দেশের জন্মহারের চেয়েও বেশি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ২৫টি ওয়েবসাইট যুক্ত হলেও ধীরে ধীরে প্রয়োজনীয় আরও অনেকগুলো ওয়েবসাইট এতে যুক্ত হবে। এটা কেবল শুরু। আশা করি, অন্য অপারেটররাও ধীরে ধীরে আমাদের এ উদ্যোগে এগিয়ে আসবে।
ইন্টারনেট ডট ওআরজি অ্যাপের সাহায্যে মোবাইলে এবং সরাসরি কম্পিউটারে বিনা খরচে ওই সব ওয়েবসাইটের বিস্তারিত দেখা যাবে। অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেট ডট ওআরজিতে লগ ইন করে ওয়েবসাইটে ঢোকা যাবে।
ওয়েস্টিন হোটেলের অনুষ্ঠানে ইন্টারনেট ডট ওআরজি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফেইসবুকের গ্লোবাল অপারেটর পার্টনারশিপের ডিরেক্টর মারকু মাকেলেইনেন।
তিনি বলেন, এ পদক্ষেপটির মাধ্যমে সাধারণ ইন্টারনেট সেবাগুলো গ্রহণের মাধ্যমে সবাই তাদের জীবনমান উন্নয়নের সুযোগ পাবেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, কোনো ডাটা প্যাক কেনা না থাকলে ইন্টারনেট ডট ওআরজি ব্যবহারের সময়ও গ্রাহক তার পছন্দের প্যাকেজটি বেছে নিতে পারবেন। যদি ডাটা প্যাক না থাকে এবং গ্রাহক কোনো প্যাকেজ না কিনে ভিডিও কন্টেন্ট দেখতে চান, তবে পে-পার-ইউজের ভিত্তিতে চার্জ প্রযোজ্য হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবি’র চিফ এক্সিকিউটিভ অফিসার সুপুন বীরাসিংহে, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ প্রমুখ।

আজ থেকে ফ্রি ইন্টারনেট! আসুন এর সম্পকে পুরাপুরি জেনে নেই।।।।

কেমন আছেন সবাই।

বাংলাদেশের ব্যবহারকারীরা আজ রবিবার থেকে বিনা মূল্যের ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অনন্য উদ্যোগ 'ইন্টারনেটডটওআরজি' (internet.org) প্রকল্পের আওতায় এ সুবিধা পাওয়া যাবে। শুরুতে প্রথম সারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট এ সেবার আওতায় আসবে।

প্রথমেই নিচের লিনক থেকে Internet.org এর অফিসিয়াল App টি নামিয়ে নিন।

https://play.google.com/store/apps/details?id=org.internet

বাংলাদেশে এই প্রকল্পটিতে ইতিমধ্যে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। আজ সকাল ১১টায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে বিনা মূল্যের ইন্টারনেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ( আশা করা হচ্ছে খুব তারাতারি আন্যন্য আপারেটর এই আওতায় আসবে)

গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি সম্মেলন 'ডিজিটাল ওয়ার্ল্ড'-এ বিনা মূল্যের ইন্টারনেট সেবা বাংলাদেশে চালুর বিষয়টি প্রথম আলোচনায় আসে। সম্মেলনে অংশ নেওয়া ফেসবুকের কর্মকর্তা আঁখি দাস বাংলাদেশে সেবাটি চালু করা হবে বলে আশ্বাস দেন। এরপর প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রকল্প এক্সেস টু ইনফরমেশন (এটুআই), সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ ও ফেসবুক কর্তৃপক্ষ উদ্যোগটি বাস্তবায়নে কাজ শুরু করে।

গত ২১ এপ্রিল প্রকল্পটি চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও মোবাইল আপারেটরগুলোর রেগুলেশনসংক্রান্ত জটিলতা ও কনটেন্ট প্রোভাইডারের অভাবে সে উদ্যোগ ভেস্তে যায়। এরপর সমস্যা সমাধানে সরাসরি যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। সব সমস্যার সমাধান শেষে আজ থেকে বিনা মূল্যের ইন্টারনেট চালু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যেসকল সাইট ফ্রী ভিজিট করতে পারবেন -
১।ফেসবুক
২। ask.com
৩।অ্যাকু ওয়েদার
৪।সোশ্যাল ব্লাড
৫।বিবিসি নিউজ
৬।বিং সার্চ
৭।ডিকশনারি
৮।ইএসপিএন, ক্রিকইনফো
৯।Facts for Life
১০।Girl Effect
১১।Internet Basics
১২।ফেসবুক মেসেঞ্জার
১৩।Newshunt
১৪।OLX
১৫।উইকিহাউ

02 May 2015

আরেক দফা ইন্টারনেটের দাম কমছে

দেশে মোবাইলফোন অপারেটরগুলোর আয়ের উল্লেখযোগ্য অংশ ইন্টারনেট সেবা থেকে আসায় অপারেটরগুলো ইন্টারনেট বা ডাটা সার্ভিস নিয়ে নতুন করে হিসাব-নিকাশ করতে শুরু করেছে।
দেশের সবচেয়ে বড় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন সম্প্রতি ইন্টারনেটের দাম কমিয়েছে। আরেক অপারেটর রবি নতুন প্যাকেজ পরিকল্পনা করছে। জানা গেছে, রাষ্ট্রায়াত্ত মোবাইল অপারেটর টেলিটক হালে সবচেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিচ্ছে। অন্যদিকে বাংলালিংক ও এয়ারটেলের দাবি, অন্যান্য অপারেটরের চেয়ে তারা সাশ্রয়ী মূল্যে আগের তুলনায় বেশি ইন্টারনেট সেবা দিচ্ছে।
গত ৩০ মার্চ ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেয় গ্রামীণফোন। এক গিগা ইন্টারনেটের দাম ৩০০ টাকা থেকে কমিয়ে ২৭৫ এবং দুই গিগার দাম ৪০০ থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করে। সব ধরনের গ্রাহককে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে এ দুটি প্যাকেজসহ মোট সাতটি প্যাকেজ পুনর্বিন্যাস করে অপারেটরটি।