Showing posts with label উইন্ডোজ ১০. Show all posts
Showing posts with label উইন্ডোজ ১০. Show all posts

11 February 2016

ফ্রিতে আপনার Windows 10 অ্যাকটিভ করে নিন এখনই।

আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভাল আছেন। আমি ও আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আমি আপনারে সাথে চরম একটি টি্উন শেয়ার করব যা আপনি হয়ত এত দিনে খুজে খুজে প্রায় হয়রান হয়েগেছেন। তা হল Windows 10 অ্যাকটিভ করার নিয়ম। আমরা প্রায় অনেকে Windows 10 ব্যবহার করে থাকি কিন্তু আজও অ্যাকটিভ করতে পারিনি। যার ফলে নানান সমস্যা ফেস করতে হচ্ছে। আজ আমি দেখাব কিভাবে আপনি কোন প্রাকার টাকার খরছ ছাড়া Windows 10 অ্যাকটিভ সারাজীবন এর জন্য।
কথায় আছে মানুষ যখন কোন যায়গায় পা ফেলার সুযোগ পায় তখন সে বসার জায়গা করে ফেলে, আর একবার তা করতে পারলে তখন সে শুয়ার জায়গা ঠিকই করে নেয়। আজ আমার সে সুযোগ টি ব্যবহার করব। আমরা যখন Windows 10 ফ্রিতে SetUp করার সুযোগ পেয়েছি আজ সেটি Full version বা Active করেই ছাড়ব। আমি আপনাদের জন্য একটি ভিডিও টিউটরিয়াল তৈরি করেছি যেটা খুব ভাল করে দেখবেন এবং সেখানে Software ডাউনলোড লিংক দেওয়া আছে আগে তা ডাউনলোড করে নিবেন।
আমার Video ভাল লাগলে Channel Subscribe, Like এবং শেয়ার করতে ভুলবেন না আশাকরি।
Youtube Video Link

31 January 2016

এবার Windows 10(2016) ইন্সটল করুন আপনার লো কনফিগারেশন পিসিতে!!! (featured with Cortana,Continuum, Edge & Xbox Play)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টিউন এর শিরোনাম দেখে কিছু কি আঁচ করতে পারছেন? হ্যাঁ। আজকে আপনাদের দিব মাইক্রোসফট এর উইন্ডোজ ১০(৬৪বিট) এর ২০১৬ সর্বশেষ আপডেট ভার্সন, তাও আবার লো কনফিগারেশনের পিসি এর জন্য অপটিমাইজড করা। দেখা যাক তাহলে-

এই উইন্ডোজ নিয়ে কিছু কথা

আমাদের একটা বদ অভ্যাস আছে। উইন্ডোজ সেটাপ এর কথা মাথায় আসলেই আমরা বাজার থেকে উইন্ডোজ ১০ নামের একটা ডিস্ক কিনে সেটাপ দিয়ে ফেলি, সময় না থাকলে ধার কর্য করে ডিস্ক খুজে সেটাপ দেই। খুব কম লোকই আছে যারা নিজেরা সেটাপ দেয়। এমনকি খুব কম সার্ভিস সেন্টার আছে, যেখানে আপনার ডিভাইসে আপডেট উইন্ডোজ সেটাপ দিয়ে দিবে। তার মানে, নিজের ভালোর চিন্তা নিজেকেই করতে হবে। আজকের টিউন এর মূলে হচ্ছে বাজার এর তথাকথিত "উইন্ডোজ ১০" বাদ দিয়ে সকল সুবিধা সম্বলিত "উইন্ডোজ ১০(৬৪বিট),২০১৬ আপডেট" ইন্সটল করা।


এই উইন্ডোজ ভার্সনে যে পাঁচটি ভার্সন একত্রে আছে-
  1.  Windows 10 Home 2016
  2.  Windows 10 Professional 2016
  3.  Windows 10 Education 2016
  4.  Windows 10 Enterprise 2016
  5.  Windows 10 Enterprise LTSB 2016
এই উইন্ডোজ এর ভার্সন টা সকল লো কনফিগারেশন পিসিতে বুলেট এর মত চলবে। আমার মান্ধাতার আমলের পিসিতে চালাচ্ছি। শুধু চালাচ্ছিনা, মাইক্রোসফট স্টোর এর গেমস ও খেলতেছি- Asphalt 8 এবং Sniper Fury

এই উইন্ডোজ এর ভার্সন টা সকল উইন্ডোজ এর গুরু

কেন বললাম??  উত্তরঃ
  • লো কনফিগারেশন এর পিসিতে বুলেট এর মত চলবে। গ্যারান্টিড!!! র‍্যামঃ ২গিগাবাইট(এনাফ), গ্রাফিক্সঃ বিল্ট ইন গ্রাফিক্স(এনাফ), প্রসেসরঃ ইন্টেল-ডুয়াল কোর/এটম(এনাফ)
  • এটা অরিজিনাল উইন্ডোজ। অরিজিনাল উইন্ডোজ এর কথা বললেই আমাদের মনে একশ একটা ভাবনা উদয় হয়। এত ভাবা লাগবে না। সিরিয়াল কি দেয়া আছে। আর, এক্টিভেটর তো আছেই।
  • পাঁচটা ভার্সন একসাথে, সবগুলার ফিচার আলাদা আলাদা। স্পেশালিটি হল এই ভার্সন এ UK/USA এর ও অনেক ফিচার ইনক্লুড করা আছে। আমি "Education" ভার্সন ব্যবহার করছি। এই ভার্সন এ Office 365 ফ্রি দিচ্ছে।
  • মাইক্রোসফট এর বহুল আলোচিত "Cortana", "Continuum", "Xbox Play" এবং "Microsoft Edge" এর অরিজিনাল ফিচার দেয়া আছে।

উইন্ডোজ ফিচার স্ক্রিনশট






     



কিভাবে ইন্সটল করবেন এত্ত সুযোগ-সুবিধা সম্বলিত উইন্ডোজ ১০(৬৪বিট)???চলুন শুরু করা যাক-

  • আপনার হার্ড ডিস্কে ১৫জিবি স্পেস থাকলেই হবে। পেনড্রাইভ মিনিমাম ৮জিবি। আরকিছু? না আরকিছু নাহ! ও হ্যা, আপনার ডেস্কটপ/ল্যাপটপ এর ড্রাইভার "C: Drive" ছাড়া অন্য কোন ড্রাইভ এ রাখুন। উইন্ডোজ পরবর্তী ইন্সটলেশনে এটা লাগবে।
  • ডাউনলোড লিঙ্ক থেকে উইন্ডোজ এর ISO ফাইল এবং সফটওয়্যার ফাইল ডাউনলোড করে নিন।  অ্যান্টিভাইরাস অফ করে নিন।
  • সফটওয়্যার ফাইলটি অন্য যে কোন ড্রাইভে এক্সট্রাক্ট করে instructions.txt ফাইল ওপেন করুন। সিরিয়াল কি দেয়া আছে। এই সিরিয়ালের উপরই আপনার উইন্ডোজ এর ভার্সন ডিপেন্ড করবে। সিরিয়াল কি মোবাইলে ছবি তুলে নিন, ইন্সটলেশনের সময় লাগবে
  • পেনড্রাইভ পিসিতে কানেক্ট করে সফটওয়্যার ফাইল এর ভিতরে rufus.exe অ্যাপ্লিকেশন রান করুন। আপনার USB পেনড্রাইভ কে সবার শুরুতে ডিটেক্ট করবে। এবার ডিস্ক আইকনে ক্লিক করে ডাউনলোডকৃত ISO ফাইল সিলেক্ট করুন। নিচের ছবির মত অনুসরণ করুন। কালো চিহ্নিত-আনটিক রাখুন, লাল চিহ্নিত-যে ফরম্যাট এ আছে সেভাবেই রাখুন, সবুজ চিহ্নিত- যে কোন একটি নাম দিন, যেমনঃ OS Win10, নীল চিহ্নিত-স্টার্ট করুন। পেনড্রাইভে উইন্ডোজ লোড হতে ১৫-২০মিনিট লাগবে।

  • এবার হল একটু জটিল কিন্তু সহজ কাজ। পিসি রিস্টার্ট দিন। BIOS এ যাওয়ার জন্য হট কি ব্যবহার করুন। হট কি বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন রকম। সাধারণত F1, F2, F9, F11, F12 হট কি হিসেবে কাজ করে। হট কি জানা থাকলে ভালো। BIOS এ গিয়ে Boot Priority তে Internal CD/DVD এর বদলে USB HDD/Disk কে 1st Priority দিন। উপরে-নিচে করার জন্য F5/F6 হট কি ব্যবহার করুন।
  • পিসি আবার রিস্টার্ট দিন। এবার পেনড্রাইভ থেকে উইন্ডোজ লোড হতে থাকবে। বাকিটা আপনাকেই করতে হবে। আপনি যে ভার্সন ব্যবহার করতে চাইবেন, সেই ভার্সনের সিরিয়াল কি দিন। "C" ড্রাইভ ফরম্যাট করে সিলেক্ট করে দিন। বাকিটা উইন্ডোজের কাজ।
  • নাম-ধাম দিয়ে সেটাপ কমপ্লিট করুন।

অ্যাক্টিভেশন এবং পরবর্তী ইন্সটলেশন

এবার, আগের এক্সট্রাক্ট করা সফটওয়্যার ফাইলের ভিতরের Microsoft Tooklit ওপেন করুন। নিচের চিত্রের মত অনুসরণ করুন।
এবার, ড্রাইভার ডিস্ক/হার্ড ড্রাইভ থেকে ড্রাইভার গুলো ইন্সটল করে ফেলুন। শেষ হলে পিসি রিবুট দিন। মেতে উঠুন আসল উইন্ডোজ ১০ এর ফিচার এর আনন্দে!!!

ডাউনলোড লিঙ্ক

উইন্ডোজ ১০(৬৪বিট) ডাউনলোড লিঙ্কঃ    গুগল ড্রাইভ লিঙ্ক-4.1 GB
সফটওয়্যার ফাইল ডাউনলোড লিঙ্কঃ    জিপিশেয়ার লিঙ্ক-55MB

05 June 2015

জুলাই এ আসছে উইন্ডোজ ১০

জুলাই এর ২৯ তারিখে বাজারে আসছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। আজ উইন্ডোজের ব্লগে এই ঘোষণা দেন টেরি মিয়ারসন।

চলুন আরও একবার দেখে আশা যাক কি কি থাকছে উইন্ডোজ ১০ এ

০১। কর্টানাঃ ব্যক্তিগত ভারচুয়াল সহকারী কর্টানাকে উইন্ডোজ ১০-এর সঙ্গে উন্মুক্ত করছে মাইক্রোসফট। কর্টানাকে প্রশ্ন করে তা থেকে জবাব পাবেন ব্যবহারকারী। অর্থাৎ​ সহাকারী হিসেবে ব্যবহারকারীর সঙ্গে আলাপ চালিয়ে যাবে এই বুদ্ধিমান সঙ্গীটি।

০২। এজঃ উইন্ডোজ ১০-এ ব্রাউজার হিসেবে এজ নামের একটি নতুন ব্রাউজার আসবে। এর সঙ্গেই ইন বিল্ট থাকবে কর্টানা। ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হিসেবে আসছে এই এজ ব্রাউজারটি। স্পার্টান ব্রাউজারটিকে এমনভাবে তৈরি করা হবে তা মোবাইল ও উইন্ডোজচালিত বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা যাবে।

০৩। এক্সবক্সঃ মাইক্রোসফট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে গেমকে অধিক প্রাধান্য দিয়েছে বলেই জানিয়েছেন এক্সবক্স টিমের প্রধান ফিল স্পেন্সার।বর্তমানে এক্সবক্স ওয়ানের গেমগুলোর মোবাইল ভার্সন ফোন বা ট্যাবে খেলা যায়। এর জন্য এক্সবক্সের ওয়্যারলেস নেটওয়ার্কে সংযুক্ত হতে হয়। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে অন্যান্য পিসি গেমের মতোই এক্সবক্সের যেকোন গেম খেলা যাবে, কনসোল দরকার হবে না। কেবল কম্পিউটারটি উইন্ডোজ ১০ চালিত হতে হবে।

০৪। স্টার্ট মেনুঃ উইন্ডোজ ১০-এ নতুন ইউজার ইন্টারফেস এসেছে যেখানে স্টার্ট মেনু আবার ফিরে এসেছে। আপনি স্টার্ট মেনু উইন্ডোজ ৭ ও ৮ উভয় স্টাইল এই ব্যবহার করতে পারবেন।

০৫। উইন্ডোজ স্টোরঃ উইন্ডোজের স্টোরের সব অ্যাপ ফোন, ট্যাব, টুইনওয়ান, পিসিসহ সব প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।

০৬। স্কাইপঃ উইন্ডোজ ১০-এর সঙ্গে স্কাইপকে এমনভাবে যুক্ত করা হচ্ছে যা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে কাজ করবে।

০৭। উইন্ডোজ এক্সপ্লোরারঃ উইন্ডোজ এক্সপ্লোরার আরও শক্তিশালী করা হয়েছে এবং এর সাথে ডিফল্ট শেয়ার বাটন যোগ করা হয়েছে।

০৮। মাল্টিপল ডেস্কটপ: এর আগে লিনাক্স অপারেটিং সিস্টেমে মাল্টিপল ডেস্কটপ ব্যবহারের সুযোগ ছিল। এবার ‘উইন্ডোজ ১০ একই সাথে একাধিক কাজ করার সুবিধার্থে যুক্ত হয়েছে ‘মাল্টি ডেস্কটপ ফিচার’।

০৯। অফিস ২০১৬ : এছারাও উইন্ডোজ ১০ এর সাথে পাবেন মাইক্রোসফট অফিস ২০১৬ এর ফুল ভার্সন।

এছারাও আজ থেকে উইন্ডোজ ৭, ৮ ও ৮.১ ব্যবহারকারীরা উইন্ডোজ ১০ এর ফ্রী আপডেটের জন্য নিবন্ধন করতে পারবেন। যাদের টাস্ক বারে উইন্ডোজের লোগো সম্বলিত Get Windows 10 লিখাটি আছে তারা নিবন্ধন করতে পারবেন।

13 May 2015

মাইক্রোসফটের সর্বশেষ ওএস উইন্ডোজ ১০!



লতি বছর বাজারে আসবে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। আর এটিই হতে যাচ্ছে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম, এমনটিই জানিয়েছেন প্রতিষ্ঠানটির ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী জেরি নিক্সন।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইক্রোসফটের ইগনাইট সম্মেলনে এই কথা জানান নিক্সন। তাহলে কি এখানেই থেমে যাবে উইন্ডোজের পথচলা? নিক্সন জানান, নতুন নতুন সংস্করণ আনার পরিবর্তে নতুন আপডেটের দিকেই এখন থেকে নজর দেবে মাইক্রোসফট। আর এরই অংশ হিসেবে উইন্ডোজ ১০-এর জন্য নিয়মিত আপডেট উন্মুক্ত করবে মাইক্রোসফট।

বাজার বিশ্লেষকদের মতে, নতুন নতুন সংস্করণ আনার ফলে গ্রাহকদের মধ্যে অনেক সময় নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া নতুন সংস্করণ তৈরিতে বিপুল পরিমাণ সময় এবং অর্থ নষ্ট করতে হয়। কিন্তু সে হিসেবে একটি নির্দিষ্ট সংস্করণের জন্য কাজ করার মাধ্যমে একদিকে যেমন গ্রাহক বাড়ানো সম্ভব, তেমনি এতে নতুন নতুন আপডেট যুক্ত করে বৈচিত্র্য আনারও সুযোগ রয়েছে।

তথ্যসূত্র: দ্য ভার্জ