ললিপপের পর অ্যান্ড্রয়েড এম?
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ নিয়ে কাজ করছে গুগল। চলতি মাসে অনুষ্ঠেয় গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স গুগল আই/ও থেকে এর ঘোষণা দেওয়া হতে পারে।
গুগল আই/ও-এর ওয়েবসাইট থেকে জানা গেছে, অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণের নাম হতে পারে অ্যান্ড্রয়েড এম। তবে ভুলবশত গুগলের ওয়েবসাইটে বিষয়টি প্রকাশিত হয়ে যাওয়ার পর গুগল এটি সরিয়ে নিয়েছে।
ধারণা করা হচ্ছে, কর্মক্ষেত্রের উপযোগী করে তৈরি করা হচ্ছে অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণ। আর এর ফলে অপারেটিং সিস্টেমটির নতুন এই সংস্করণের গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে। বিশেষ করে কর্পোরেট জগতে এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে।
