Showing posts with label উইন্ডোজ ফোন. Show all posts
Showing posts with label উইন্ডোজ ফোন. Show all posts

08 October 2015

যে ফোনে উইন্ডোজ ১০ পাবেন


নতুন স্মার্টফোনের ঘোষণা দিচ্ছেন মাইক্রোসফটের সারফেস বিভাগের কর্মকর্তা প্যানস প্যানয়
এ বছরের ডিসেম্বর মাস থেকে উইন্ডোজ ১০ মোবাইল সংস্করণটি ওভার দ্য এয়ার হিসেবে (ওটিএ) হালনাগাদ দিতে শুরু করবে মাইক্রোসফট। সম্প্রতি মাইক্রোসফট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেছে, মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইসে বৃহৎ আকারে উইন্ডোজ ১০ আপডেট দেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে।
মাইক্রোসফটের সাপোর্ট পেজে কোন কোন লুমিয়া ফোন উইন্ডোজ ১০ পাবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজ ফোন ৮ দশমিক ১ অপারেটিং সিস্টেমচালিত অধিকাংশ লুমিয়া ফোনেই হালনাগাদ দেওয়ার লক্ষ্য আমাদের। তবে উইন্ডোজ ১০ পেতে হলে ফোনের বিল্ট ইন মেমোরি ৮ জিবির বেশি হতে হবে। মাইক্রোসফট অবশ্য জানিয়েছে, উইন্ডোজ ১০ এর সব ফিচার সব ফোনে সমর্থন নাও করতে পারে।
এর আগে জুলাই মাসে মাইক্রোসফট জানিয়েছিল লুমিয়া ৪৩০, ৪৩৫, ৫৩২, ৫৩৫, ৫৪০, ৬৪০, ৬৪০এক্সএল, ৭৩৫, ৮৩০ ও ৯৩০ ফোনে উইন্ডোজ ১০ পাওয়া যাবে।
গতকাল মঙ্গলবার মাইক্রোসফট কর্তৃপক্ষ লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল নামে দুটি হাই-এন্ডের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। এই দুটি ফোনে হবে উইন্ডোজ ১০ মোবাইল প্লাটফর্মভিত্তিক। এ ছাড়াও লুমিয়া ৫৫০ নামের একটি বাজেট ফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

26 May 2015

বিড়াল প্রেমীদের জন্যে উইন্ডোজ ফোন এপস

আপনি যেহেতু আর্টিকেলটি পড়ছেন তাই আমি ধরে নিলাম আপনি একজন বিড়াল প্রেমীক কিংবা প্রেমীকা। যেহেতু আপনি বিড়াল পছন্দ করেন সেহেতু নিঃসন্দেহে বলা যায় আপনি আপনার প্রিয় উইন্ডোজ ফোনে বিড়ালের ছবি রাখতে পছন্দ করবেন। আমিও একজন বিড়াল প্রেমীক এবং সেই কারণেই তৈরী করা Cats LockscreenCa এপসটি।
এপসটিতে এই মুহূর্তে তেমন কিছু না থাকলেও একজন বিড়ালপ্রেমীকে সন্তুষ্ট করার মত অসাধারণ কিছু ছবির সংগ্রহশালা থাকছে এতে। যা আপনি সহজেই শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে আপনার প্রিয় উইন্ডোজ ফোনের লক স্ক্রিন হিসেবে চিহ্নিত করতে পারবেন।
কিন্তু এপসটি থেকে যতেষ্ট পরিমাণ সারা পেলে পরবর্তিতে আপনার প্রিয় বিলাই এর ছবি এপসে পাবলিশ করার সুযোগ রাখার ইচ্ছা রয়েছে।
উল্লেখ্য, এপসটি ব্যবহারের জন্যে ডাটা কানেকশন অন রাখার প্রয়োজন হবে কিন্তু ভয় পাবার কিছু নেই, প্রতিবার এপসটি আপনার ডাটা কানেকশন ব্যবহার করবে না। যখন কোন ছবি লোড হয়ে যাবে তা পরবর্তিতে কোন ডাটা কানেকশন ছাড়াই আপনি দেখতে পাবেন।
Cats Lock screen এপসটি ব্যবহার করা যাবে উইন্ডোজ ফোন ৮, উইন্ডোজ ফোন ৮.১ এবং উইন্ডোজ ১০ মোবাইলে। নিম্নে এপসটির কিছু ছবি তোলে ধরা হল।

বিলাই প্রেমী হলে এপসটি বিনামূল্যে ডাউনলোড করতে পারেন আশা করছি ভাল লাগবে এবং পছন্দ হলে আশা করি ভাল রিভিউ দিবেন। ধন্যবাদ।

ডাউনলোড লিংক

07 May 2015

উইন্ডোজ ১০ নির্ভর দুটি স্মার্টফোন আনছে মাইক্রোসফট


    
এ বছরের শেষার্ধে দুটি হাই-এন্ডের স্মার্টফোন বাজারে আনবে মাইক্রোসফট। এই স্মার্টফোন দুটিতে থাকবে মাইক্রোসফটের নতুন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। এই দুটি স্মার্টফোন লুমিয়া ব্র্যান্ডের অধীনেই আনতে পারে মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকটুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিটিম্যান ও টকম্যান কোড নাম দিয়ে নতুন স্মার্টফোন তৈরি করছে মাইক্রোসফট। টকম্যান স্মার্টফোনটি হবে ৫দশমিক ৭ ইঞ্চি মাপের। এতে তিন গিগাবাইট র‌্যাম, কিউএইচডি ডিসপ্লে ও অক্টাকোর কোয়ালকম প্রসেসর থাকবে। ৩২ জিবি ইন্টারনাল মেমোরির পাশাপাশি এতে মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে।
ফোনটির পেছনে ২০ ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ব্যাটারি হবে তিন হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের।
টকম্যান স্মার্টফোনটিতে ৫ দশমিক ২ ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লে থাকবে। এতে থাকবে কোয়ালকম হেক্সা-কোর প্রসেসর ও তিন গিগাবাইট র‌্যাম। ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরির পাশাপাশি এতে মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে। এর পেছনে ২০ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এর ব্যাটারি হবে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের।
সফটওয়্যারের দিক বিবেচনায় ধরলে এতে মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সব ফিচার ব্যবহারের সুযোগ থাকবে। উইন্ডোজ ফোনে কল গ্রহণ করে উইন্ডোজ পিসিতে সেই কলের উত্তর দেওয়া যাবে।

05 May 2015

মোবাইল ফোনে শিগগিরই আসছে না উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম দিয়ে মোবাইল ফোন চালানো যাবে এমনটা বহুদিন ধরেই প্রচার করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তবে এবার তারা এক ঘোষণায় জানিয়েছে এবারের গ্রীষ্মে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের মোবাইল ভার্সন বাজারে আসার সম্ভাবনা নেই। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএনআই।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গ্রুপের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জো বেলফিওর জানিয়েছেন, মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমটি পিসি অপারেটিং সিস্টেমের মতো নয়। এটি বাজারে আসতে কিছুদিন দেরি হবে।
বেলফিওর আরও জানিয়েছেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটির ডিভাইসের মূল লক্ষ্য হলো পিসি। এ অপারিটিং সিস্টেমটি পিসিতে অসাধারণ কাজ করবে। কিন্তু এর ব্যবহারকারীদের অন্য ডিভাইসগুলো যেমন ফোন, হলোলেন্স, এক্সবক্স, সারফেস হাব এসব চালানোর বিষয়টি স্থিতিশীল নয়।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ৮.১-এর মতোই ধারা বজায় রাখবে। সে অপারেটিং সিস্টেমটিতেও প্রথমে পিসি এবং পরে মোবাইলের ভার্সন উন্মুক্ত করা হয়।
মাইক্রোসফট আরো জানিয়েছে, উইন্ডোজ ১০-এর কিছু ফিচার উদ্বোধনের সময় থাকবে না। তবে এটাও নিশ্চিত নয়, প্রাথমিক ভার্সনে উইন্ডোজ ১০-এর ফিচারগুলোর মধ্যে কয়টি অনুপস্থিত থাকবে।
অপারিটিং সিস্টেম ছাড়াও মাইক্রোসফটের নতুন ব্রাউজার এজ সাপোর্ট এবারের গ্রীষ্মেই উন্মুক্ত হচ্ছে।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উদ্বোধনের তারিখ এখনো ঘোষণা করেনি মাইক্রোসফট। তবে খুব শিগগিরই এটি করা হবে বলে ধারণা করা হচ্ছে।

02 May 2015

মাইক্রোসফটের নতুন ব্রাউজারের নাম এজ

বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট এবার ওয়েবসাইট দেখার নতুন সফটওয়্যারের (ব্রাউজার) নাম ঘোষণা করেছে। ‘প্রজেক্ট স্পার্টান’ সাংকেতিক নামের এ ব্রাউজারের নাম হচ্ছে ‘মাইক্রোসফট এজ’। মাইক্রোসফটের দীর্ঘদিনের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের জায়গায় আসছে এই এজ।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত যন্ত্রেই পাওয়া যাবে এটি। মাইক্রোসফটের বার্ষিক ডেভেলপার সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জোয়ি বেলফিরো। তিনি ব্যাখ্যা দেন কেন উইন্ডোজ ১০ চালিত যন্ত্রে ইন্টারনেট এক্সপ্লোরারের বদলে মাইক্রোসফট এজ ব্যবহার করা হচ্ছে।
মাইক্রোসফটের ডিজিটাল সহকারী কর্টানাকে আরও সহজে ব্যবহার করার সুযোগ থাকছে এ ব্রাউজারে। জোয়ি বলেন, ‘নামটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ, নতুন এ ব্রাউজারটি ওয়েব ব্যবহারের নতুন এক অধ্যায় দেখাতে সক্ষম। তাই নামটিতে এজ শব্দটি রাখা হয়েছে।’
ব্রাউজারটি গুগলের ক্রোম এবং ফায়ারফক্সের বিভিন্ন এক্সটেনশন সমর্থন করবে বলেও সম্মেলনে জানানো হয়। এ ছাড়া ডেভেলপারদের জন্য থাকছে প্লাগ-ইন তৈরির সুযোগ। নতুন ব্রাউজারের পাশাপাশি মাইক্রোসফট নতুন উইন্ডো স্টোরও চালুর ঘোষণা দিয়েছে।

01 May 2015

নতুন Windows 10 ফোন কে ডেস্কটপ হিসাবেও ব্যবহার করা যাবে বলে Microsoft এর ঘোষণা। তাহলে ডেস্কটপের দিন কি শেষ?

অ্যাপেলের সাথে প্রতিযোগিতা দিতে গিয়ে Microsoft এমন একটি Operating platform খুজছিলেন যেখানে  phone, tablet এবং desktop সমান তালে চলবে। আর  Windows 10 হবে সেই খোজার ফলাফল। এই  Windows 10 এর মাধ্যমে আপনি সকল ডিভাইস একত্রে পরিচালনা করতে পারবেন।

Microsoft’s এর Vice President  Joe Belfiore  কিছুদিন আগে একটি Stage Show তে কাস্টমারদের সামনে এটি প্রদর্শন করেন। তিনি HDMI-compatible monitor এর সাথে তার Windows 10 ফোনটিকে লাগিয়ে দিয়ে এতে মাউস, কি বোর্ড ব্যাবহার করে দেখান।

তবে যাই হোক, একটা মোবাইলেতো আর কম্পিউটারের সব পরিসেবা থাকবেনা। তবে যতটুকু চলবে সেটাই অনেক কিছু। তো অপেক্ষা করুন।  Microsoft এর পরবর্তী Lumia Version এ এই সুবিধা পাবেন। এই রকম বেসম্ভব একটি Phone নিয়ে আরও তথ্য জানাতে আমার সাথে থাকুন।

30 April 2015

উইন্ডোজ ১০ ডিভাইসে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ

মাইক্রোসফটের উইন্ডোজ ১০ প্ল্যাটফর্মে একইসাথে চলবে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ। বিল্ড কনফারেন্সে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। সেখানে বলা হয়, প্রজেক্ট আইল্যান্ড উড (আইওএস) এবং প্রজেক্ট অ্যাস্টোরিয়া (অ্যান্ড্রয়েড) ডেভেলপমেন্ট কিট ব্যবহার করে একজন ডেভেলপার সহজেই আইওএস কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপ উইন্ডোজ ১০ প্ল্যাটফর্মের জন্য পোর্ট করতে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারদের জাভা এবং সি++ কোড ব্যবহার করে উইন্ডোজ ১০ অ্যাপ তৈরি করার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট। এর মাধ্যমে স্বল্প সময়ে অ্যান্ড্রয়েড অ্যাপ উইন্ডোজ ১০ ইকোসিস্টেমের উপযোগী করে তৈরি করা যাবে যা একই সাথে সময় এবং অর্থ সাশ্রয় করবে। মাইক্রোসফট গত কয়েক মাস ধরেই নতুন এপিআই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছিল। আর এজন্য মাইক্রোসফট বেশ কিছু অ্যাপ বেছে নেয় যার মধ্যে ছিল জনপ্রিয় গেম ক্যান্ডি ক্রাশ। বর্তমানে গেমটির যে উইন্ডোজ সংস্করণ রয়েছে, সেটি কিন্তু উইন্ডোজ এপিআই ব্যবহার করে আইওএস সংস্করণ থেকেই কনভার্ট করে নেওয়া হয়েছে। তবে মাইক্রোসফট জানিয়েছে, এখানে অনেকেই মনে করতে পারেন যে উইন্ডোজ ডিভাইসে সরাসরিই বুঝি অ্যান্ড্রয়েড কিংবা আইওএস অ্যাপ ইন্সটল করা যাবে। আসলে ব্যাপারটি তা নয়। কেবল এই দুটি প্ল্যাটফর্মের জন্য তৈরি করা অ্যাপ কিংবা গেম খুব সহজেই উইন্ডোজ ডিভাইসে চলার উপযোগী করা যাবে মাত্র। অ্যান্ড্রয়েড অথোরিটি অবলম্বনে

যেভাবে রিসেট করবেন আপনার উইন্ডোজ ফোন

Soft reset & Restart: আপনার উইন্ডোজফোন যদি কোন কারনে ওপেন না হয় তাহলে, আপনার উইন্ডোজফোনের Volume down button + Power button একসাথে 15 sec  চেপে ধরুন। আপনার ফোনটি Vibrate হবে এবং "Nokia" logo দেখতে পারবেন । কিছুক্ষণের মধ্যেই আপনার ফোন ওপেন হবে।

Hard reset : Hard reset করলে আপনার ফোনের সব ডাটা চলে যাবে এবং ফোনের সব settings ফোন কিনার সময় যেই রকম ছিল ঠিক সেই রকম হয়ে যাবে। আপনার উইন্ডোজফোন Hard Reset করার আগে , আপনার ফোনে minimum 50% Charge আছে কিনা নিশ্চত হয়ে নিন। সবচেয়ে ভাল হয় ফোনে Full charge দিয়ে নিলে । কারন এক্ষেত্রে কিছু সময় লাগবে, এমনকি কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

পদ্ধতি -১ : আপনার উইন্ডোজ ফোনের Settings > About > Reset your Phone > Yes . এ ক্লিক করুন। এবং পরবর্তি ধাপ গুলা অনুসরণ করুন।

( যদি Soft reset করার পরও আপনার ফোন ওপেন না হয় তাহলে পদ্ধতি - ২/ পদ্ধতি - ৩ অনুসরণ করুন। )

পদ্ধতি -২ : আপনার ফোন বন্ধ থাকা অবস্থায় ফোনের Volume down বাটন চেপে ধরুন। চেপে ধরে রাখা অবস্থাতেই ফোনে চার্জার connect করুন। কিছুক্ষনের মদ্ধেই ফোনের স্ক্রিনে " ! " Show করবে।এরপর পর্যাক্রমে নিচের key গুলো চাপুন ।
volume up, volume down, power, volume down. কিছুক্ষন পর আপনার ফোন reset হবে এবং Boot up হবে।

পদ্ধতি - ৩ : আপনার ফোন বন্ধ থাকা অবস্থায় volume down , power , camera button একসাথে চেপে ধরুন।
একটুপরে ফোনটি vibrate করার সাথে সাথে শুধুমাত্র Power button টি ছেড়ে দিন। volume down এবং camera button আরও ৬-৭ সেকেন্ড চেপে ধরে রাখার পর ছেড়ে দিন। কিছুক্ষন পর আপনার ফোন reset হবে এবং Boot up হবে।

হার্ড রিসেটের ফলে আপনার ফোনের সমস্ত ডাটা মুছে যাবে। এই প্রক্রিয়ায় আপনার ফোনের কোনো ক্ষতি হলে আমি দায়ী থাকব না

24 April 2015

হোয়াটসঅ্যাপের উইন্ডোজ সংস্করণে আসছে ভয়েস কলিং ফিচার

সম্প্রতি সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভয়েস কলিং ফিচার উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। অল্প কিছুদিনের মধ্যে আইওএস ব্যবহারকারীরাও পাবেন এই সুবিধা। তবে শীঘ্রই উইন্ডোজ ফোনেও চালু হতে পারে এই সুবিধাটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএম পাওয়ার ইউজার খবরটি নিশ্চিত করেছে। ওয়েবসাইটটির পাঠানো এক ইমেইলের জবাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজ ফোনে এই সুবিধা দিতে কাজ করে যাচ্ছে তারা। শীঘ্রই এটি পাওয়া যাবে। আর এর মাধ্যমে মোটামুটি নিশ্চিত করেই বলা যায়, আইওএস ডিভাইসে এই সুবিধা চালু হওয়ার পর উইন্ডোজ প্ল্যাটফর্মেও পাওয়া যাবে ভয়েস কলিং ফিচার।

উইন্ডোজ ফোনে মাইক্রোসফটের নতুন ব্রাউজার

মাইক্রোসফট সম্প্রতি উন্মুক্ত করেছে উইন্ডোজ ১০ মোবাইল-এর নতুন টেকনিক্যাল প্রিভিউ। আর এতে সংযোজন করা হয়েছে মাইক্রোসফটের নতুন ওয়েব ব্রাউজার স্পার্টান। এর আগে উইন্ডোজ ১০-এর সর্বশেষ ডেস্কটপ বিল্ডেও যুক্ত করা হয়েছিল প্রোজেক্ট স্পার্টান। এক ব্লগ পোস্টে প্রোজেক্ট স্পার্টানের প্রোগ্রাম ম্যানেজার কাইল ফ্লাগ জানান, ডেস্কটপ ভার্সনের জন্য যে রেন্ডারিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, মোবাইল সংস্করণেও রয়েছে একই রেন্ডারিং ইঞ্জিন। উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের আওতায় যে কেউ চাইলে উইন্ডোজ ফোনে উইন্ডোজ ১০ এর সর্বশেষ এই সংস্করণটি ইন্সটল করে নিতে পারবে।

03 February 2015

এবার উইন্ডোজ ফোন এ নিন ডেক্সটপ এর সাদ


কেমন আছেন সবাই। আসা করি অনেক ভালো আছেন। আসাকরি আমার আজকের টিউনটি ও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

আজ আমি আপনাদের এমন একটি অ্যাপ এর সাথে পরিচয়ই করিয়ে দেব যার মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ ফোন দিয়ে উইন্ডোজ ডেক্সটপ এর মজা নিতে পারবেন।

অ্যাপ টি তে যা যা পাবেন;

১. ফুল উইন্ডোজ ৮.১ ডেক্সটপ লুক।

২. সাথে ফোন এর প্রয়োজনীয় সব কিছু থাকছে।

৩. সিএমডি ও পাচ্ছেন এর সাথে।

৪. কন্ট্রোল প্যানেল পাবেন।

৫. নতুন ডায়েলার পাবেন।

৬. উইন্ডোজ এক্সপ্লোরার পাবেন।

আর সাথে থাকছে অনেক কিছু। তহ আর দেরি না করে। উপভোগ করতে আরম্ভ করুন এই চরম ডেক্সটপ অ্যাপ টি। আর উইন্ডোজ ফোন নিয়ে সুখে থাকুন।

Download This App From Here