বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে চীনের স্মার্টফোন ব্র্যান্ড জিওনি। প্রাথমিকভাবে এস৭ মডেলের স্মার্টফোনটি বাজারে আনবে জিওনি।
এই প্রথম বাংলাদেশে কার্যক্রম শুরু করছে জিওনি। বাংলাদেশে জিওনি স্মার্টফোন বাজারজাত করবে জিওনি কমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেড।
এ উপলক্ষ্যে আগামী ১৯ এপ্রিল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে হতে যাচ্ছে 'গ্র্যান্ডলঞ্চ ইন বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠান।
বর্তমানে বিশ্বের ৪২টি দেশে কার্যক্রম পরিচালনা করছে জিওনি। ৪৩ তম দেশ হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করছে জিওনি। বিশ্বের শীর্ষ ১০টি মোবাইল ব্র্যান্ডের মধ্যে ইতিমধ্যে স্থান করে নিয়েছে চীনের এই ব্র্যান্ডটি। ২০১৪ সাল থেকে পাতলা স্মার্টফোন তৈরিতে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন নির্মাণের জন্য খ্যাতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে মাত্র সাড়ে পাঁচ মিলিমিটার পুরু জিওনি ইলাইফ এস ৫.৫ ও ৫ দশমিক ১৫ মিলিমিটার পুরু জিওনি ইলাইফএস ৫.১ স্মার্টফোন বাজারে ছেড়েছে।
0 comments:
Post a Comment