বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের টেলিকম সেবার মান উন্নতির জন্য হট লাইন সেবা চালু করেছে। ০১৫৫৫১২১১২১ নাম্বারে গ্রাহকরা তাদের যে কোন সমস্যা, অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন। আগামী সপ্তাহে বিটিআরসির চেয়ারম্যান দেশে ফিরলে তবেই সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। একই সাথে গ্রাহকরা চাইলে বিটিআরসি btrc@btrc.gov.bd ঠিকানার ই-মেইল করে অভিযোগ জানাতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ইন্টারনেটের গ্রাহক সেবা নিশ্চিত করতে কমিশন ৩টি কমিটিও করেছে। এ কমিটি ইতিমধ্যে আইএসপিগুলোর সঙ্গে বৈঠক করেছে। তা ছাড়া কমিটি বিভিন্ন এলাকায় গিয়ে ইন্টারনেট সেবাদাতা এ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করেছে। গত মাসের শেষ দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রাহক সেবা বাড়াতে টেলিযোগাযোগ বিভাগকে একটি চিঠি দিয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। পরে টেলিযোগাযোগ বিভাগ থেকে এ বিষয়ে বিটিআরসিকে ব্যবস্থা নিতে বলা হয়।
তার প্রেক্ষিতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মাঝখানে শর্টকোড চালুর উদ্যোগ নেওয়া হলেও তা থেকে সরে এসে সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা মোবাইল ফোনে অভিযোগ নেওয়ার এ সেবা চালুর সিদ্ধান্ত নেয় কমিশন। এর আগে সরকার সাইবার নিরাপত্তায় ০১৭৬৬৬৭৮৮৮৮ নাম্বার হেল্পলাইন চালু করে। সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা এই নম্বরে ফোন করে সাইবার সংশ্লিষ্ট হয়রানী নিয়ে অভিযোগ করা যাবে।
সূএ: প্রিয়টেক
0 comments:
Post a Comment