30 January 2015

Rom Backup ও Restore করবেন যেভাবে


অনেকে নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই জানেন না, Root, Custom Recovery Install করার পরে, কিভাবে Custom Recovery (TWRP/CWM) এর মাধ্যমে Rom এর Backup নিতে এবং কিভাবে Restore করতে হয়? চলুন তাহলে জেনে নিই, কিভাবে রমের ব্যাকাপ ও রিস্টোর করতে হয়।
.
.
.
==========================
★Rom Backup করবেন যেভাবেঃ★
==========================
.
.
===============================
>>TWRP এর মাধ্যমে Backup করার নিয়ম<<
===============================
.
►●প্রথমে মোবাইল বন্ধ করে Power ও Volume Down(-) অথবা Power ও Volume Up(+) বাটন চেপে ধরে Recovery Mode যান।
.
নোটঃ- কোম্পানি ও মডেল ভেদে এই নিয়ম ভিন্ন হতে পারে। আপনার মোবাইলে যদি এই প্রক্রিয়া কাজ না করে, তাহলে মডেল সহ গুগলে সার্চ করে জেনে নিন কি করে ঢুকবেন।

►●TWRP ঢোকার পরে Backup এ ক্লিক করুনন। আপনার কাছে জানতে চাইবে আপনি কি কি ব্যাকাপ করতে চান। সেখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো মার্ক করবেন। আপনাকে Boot, System, Data এই জিনিসগুলো অবশ্যই মার্ক করতে হবে।

►●তারপর আপনি নিচে যেখানে Swipe করতে বলা আছে, সেখানে Swipe করুন। দেখবেন, রমের ব্যাকাপ শুরু হয়েছে। ব্যাকাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ব্যাকাপ এর কাজ শেষ হলে ফোন রিবুট করুন।
.
.
.
===============================
>>CWM এর মাধ্যমে Backup করার নিয়ম<<
===============================
.
►●প্রথমে মোবাইল বন্ধ করে Power ও Volume Down(-) অথবা Power ও Volume Up(+) বাটন চেপে ধরে Recovery Mode যান।
.
নোটঃ- কোম্পানি ও মডেল ভেদে এই নিয়ম ভিন্ন হতে পারে। আপনার মোবাইলে যদি এই প্রক্রিয়া কাজ না করে, তাহলে মডেল সহ গুগলে সার্চ করে জেনে নিন কি করে ঢুকবেন।
.
►●CWM ঢুকে, Volume Up/Down বাটন চেপে Backup and Restore এ যান।
.
►●সেখান থেকে Power বাটনের সাহায্যে Backup সিলেক্ট করুন। তাহলেই আপনার রম ব্যাকাপ শুরু হবে। ব্যাকাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শেষ হয়ে গেলে ফোন রিবুট করুন।
.
.
.
নোটঃ- Rom Backup রাখা হয়ে গেলে, আপনি মেমোরি কার্ডে নতুন একটি ফোল্ডার পাবেন (Sdcard/clockworkmod/backup/(BackupDate&Time-folder), যেখানে এই ব্যাকাপ ফাইল রয়েছে। আপনি চাইলে পরবর্তী সুবিধার জন্য এটি কপি বা কাট করে রাখতে পারেন। তবে এই ফোল্ডারের কোনও Rename বা পরিবর্তন করবেন না। সবসময় যেভাবে মেমোরিতে আছে সেভাবেই রাখবেন।
.
.
.
.
====================================
★Backup করা Rom Restore করবেন যেভাবেঃ★
====================================
.
.
===============================
>>TWRP এর মাধ্যমে Backup করার নিয়ম<<
===============================
.
►●আগের মতো করেই TWRP Recovery তে প্রবেশ করুন।
.
►●এরপর Restoreএ ক্লিক করুন। তাহলে আপনার পূর্বের Backup রাখা রমের ফোল্ডারটি দেখাবে।
.
►●সেটা সিলেক্ট করে, কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। Restore এর কাজ শেষ হলে ফোন রিবুট করুন।
.
.
.
===============================
>>CWM এর মাধ্যমে Restore করার নিয়ম<<
===============================
.
►●আগের মতো করে CWM Recovery তে প্রবেশ করুন।
.
►●এবার Volume Up/Down বাটন চেপে Backup And Restore এ যান।
.
►●সেখান থেকে Restore এ যান। সেখানে আপনি পূর্বের রাখা Rom এর Backup ফোল্ডারটি দেখতে পাবেন।

►●সেখান থেকে Power বাটনের সাহায্যে Backup ফোল্ডারটি সিলেক্ট করে রিস্টোর দিন। Restore এর কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। রিস্টোরের কাজ শেষ হলে সেট রিবুট করুন।

0 comments:

Post a Comment