30 January 2015

╚»»MTK ডিভাইসে Firmware Upgrade করার নিয়ম««╝


কোন কারনে আমাদের Android ডিভাইসটি সফট ব্রিক করলে আমরা কাষ্টম রিকভরির সাহায্যে তা সহজেই ঠিক করতে পারি। কিন্তু হার্ড ব্রিক করলে বা স্টক রমের ব্যাকাপ না থাকলে অথবা কাষ্টম রিকভরি ইনস্টল করা না থাকলে ফোন Flash করার প্রয়োজন হয়। চলুন আজ দেখে নিই কিভাবে Smart Phone Flash Tool বা SP Flash Tool দিয়ে মিডিয়াটেকের ডিভাইস ফ্লাশ করতে হয়।

.

==============
>>যা যা প্রয়োজন<<
==============

●► PC/Laptop
●► MTK Vcom Driver
●► SP Flash Tool
●► Firmware/Stock Rom

.

==================
★প্রাথমিক কাজের ধাপ★
==================

➽ প্রথমে নেট থেকে আপনার ফোনের Vcom Driver ডাউনলোড করে পিসিতে ররাখুন। এরপর আপনার ফোনটি Off করে ফেলুন এবং একটি ভাইব্রেশন এর অপেক্ষা করুন। ভাইব্রেশন হওয়া মানে ফোন সম্পুর্ণ বন্ধ হয়েছে।

➽এইবার পিসি এর Device Manager অন করেন এবং ফোন অফ অবস্থায় USB Cable দিয়ে পিসি তে কানেক্ট করুন।

➽ খেয়াল রাখবেন আপনার ফোন কানেক্ট এর পর ১টা আইকন হলুদ চিহ্ন সহ আসবে। খুব এ তারাতারি ঐ আইকন এ ক্লিক করে রাইট বাটন এ চাপুন এবং Update Driver টি সিলেক্ট করুন।

➽ এবার Browse my computer for driver software এ ক্লিক করুন এবং ব্রাউস করে USB VCOM Driver এর ফোল্ডারে যান এবং আপনার উইন্ডোস অনুযায়ী ফোল্ডারটি সিলেক্ট করে দিন।

➽ ছোট বক্স এ সতর্কতা আসতে পারে সেখানে Install this driver Software Anyway তে ক্লিক করুন এবং কিছুক্ষনের মধ্যে ড্রাইভারটি ইন্সটল হয়ে যাবে আসা করছি।। এবং একটি মাঝারি বক্স এ তার সফলতা নিশ্চিত করবে। লিখা থাকবে মাঝে “MediaTek Preloader USB VCOM Successfully Installed “
এইবার MS_USB_ComPort_Driver এ ফোল্ডারটি তে প্রবেশ করুন এবং Install Driver.exe তে ডাবল ক্লিক করুন এবং একটি কমান্ড প্রমট উইন্ডো আসবে এবং চলে যাবে।

➽ আসা করছি আপনাদের ড্রাইভার সেটাপ সম্পুর্ন হয়েছে। নিশ্চিত হতে চাইলে মোবাইল অফ করে ইউএসবি তে লাগান এবং সাথে সাথে ডিভাইস ম্যানেজার এর Ports এ লক্ষ্য রাখুন। “Mediatek Preloader USB Vcom Port” নামের ১টি ড্রাইভার দেখা যাবে এবং ২ সেকেন্ড এর মধ্যে নাই হয়ে যাবে। যদি তা হয় তবে আপনি সফল হয়েছেন নিশ্চিত। এবার আপনি ফার্মওয়ার ফ্লাস দেওয়ার জন্য প্রস্তুত।

.

=================
★প্রধান কাজের ধাপ★
=================

➽ প্রথমে আপনার ফোনের ড্রাইভার পিসিতে ইনস্টল করে নিন।

➽ এবার আপনার কাছে থাকা Flash Tools ফোল্ডার Open করুন এবং Flash_tool.exe নামে ফাইলটি চালু করুন।

➽ নতুন উইন্ডো আসবে, সেখান থেকে “Download Agent” বাটনে ক্লিক করুন এবং Flash Tool ফোল্ডার থেকে “MTK_AllInOne_DA.bin” নামের ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন।

➽ এরপর “Scatter Loading” বাটনে ক্লিক করুন এবং ফার্মওয়ারের Software ফোল্ডার থেকে “MT65xx_Android_scatter_emmc” ফাইলটি ক্লিক করে ওপেন করুন।

➽ এবার মোবাইলটি বন্ধ করে ফেলুন এবং একটি ভাইব্রেশনের জন্য অপেক্ষা করুন। ভাইব্রেশন হলেই বুঝবেন, আপনার ডিভাইস সম্পুর্নভাবে বন্ধ।

➽ তারপরে “Farmware→Upgrade” এ ক্লিক করুন। এখন আপনার মোবাইলটিকে বন্ধ থাকা অবস্থায় USB কেবলের সাথে সংযুক্ত করুন এবং সাথে সাথে দেখবেন হলুদ/লাল/নীল রঙের বার জাচ্ছে এবং ফার্মওয়ার ইন্সটল হচ্ছে।
(**নোট: ফোনের ব্যাটারি খুলে নিবেন। তবে কিছু কিছু ফোনে ব্যাটারি লাগিয়েই কানেক্ট করতে হয়।)

➽ প্রসেসটি শেষ হতে সর্বোচ্চ ৩-৫ মিনিট সময় লাগবে। প্রসেসটি শেষ হলে, সবুজ গোল চিহ্ন আসবে। ব্যস কাজ শেষ। এবার এটা কেটে দিয়ে আপনার ডিভাইসটি চালু করুন।

.
**XDA থ্রেড**
http://forum.xda-developers.com/showthread.php?t=1982587

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
↓বুঝলে সমস্যা হলে এই ভিডিওটি দেখতে পারেন↓
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
http://www.youtube.com/watch?v=qehnMCBZpT4

0 comments:

Post a Comment