গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি নোট ৪ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আবারও প্রোমোশনাল ডিসকাউন্ট অফার চালু করেছে স্যামসাং। এর পাশাপাশি বিভিন্ন মিড রেঞ্জ ডিভাইসেও দেওয়া হচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট।
১৫ হাজার টাকা ছাড়ে স্যামসাং গ্যালাক্সি এস ৬ এখন পাওয়া যাচ্ছে মাত্র ৪৪,৯০০ টাকায় এবং ৩০ হাজার টাকা ছাড়ে গ্যালাক্সি নোট ৪ পাওয়া যাচ্ছে মাত্র ৫০,০০০ টাকায়।
এছাড়া মিড রেঞ্জ ডিভাইসের মধ্যে গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯০০ টাকায় (পূর্ববর্তী মূল্য ১৯,৯০০ টাকা), গ্যালাক্সি এস নেক্সট পাওয়া যাচ্ছে ৬,৯৯০ টাকায় (পূর্ববর্তী মূল্য ৭,৯৯০ টাকা) এবং স্যামসাং জেড ১ এর মূল্য ৫৯৯০ টাকা (পূর্ববর্তী মূল্য ৬,৯০০ টাকা)। এছাড়াও গ্রাহকেরা এই প্রোমশোনাল অফার এর আওতায় গালাক্সি কোর ২ কিনতে পারবেন হ্রাসকৃত মূল্যে, মাত্র ৯,৯৯০ টাকায়।
নতুন এই মূল্য সম্পর্কে আরও জানতে গ্রাহকরা কল করতে পারেন ০৯৬১২-৩০০-৩০০ এই নাম্বারে অথবা ভিজিট করতে পারেন কাছের যে কোন স্যামসাং স্টোরে।
0 comments:
Post a Comment