ফেসবুক ব্যবহারকারীরা এখন থেকে ফেসবুকে খবরের লিংকের পরিবর্তে পুরো খবরটিই পড়তে পারবেন। সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের আরও অধিক সময় ফেসবুকে সক্রিয় রাখতে ‘ইনস্ট্যান্ট আর্টিকেলস’ নামে নতুন ফিচার যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
নিউইয়র্ক টাইমস, বাজফিড, ন্যাশনাল জিওগ্রাফিকের পুরো আর্টিকেল ও ভিডিও চলতি মাস থেকেই ফেসবুকের নিউজ ফিড আকারে পড়ার সুযোগ পাবেন ফেসবুক ব্যবহারকারীরা। যাঁরা খবর পড়তে চান তাঁদের আর লিংকে ক্লিক করে কোনো সাইটে যেতে হবে না।
ফেসবুক কর্তৃপক্ষ বর্তমানে প্রকাশকদের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে পুরো খবর শেয়ার করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশকদের কাছে দুটি স্কিম নেওয়ার সুযোগ দিচ্ছে ফেসবুক। একটিতে প্রকাশক নিজেই বিজ্ঞাপন বিক্রি করতে পারবেন আরেকটিতে ফেসবুক বিজ্ঞাপন দেখালে তাতে আয়ের ৩০ শতাংশ ফেসবুক নিয়ে নেবে।
0 comments:
Post a Comment