02 May 2015

স্যামসাংয়ের স্মার্টফোন থেকে চুরি যাচ্ছে তথ্য


আগেই চীনা সংস্থা ভিন্ন একটি ব্র্যান্ডের স্মার্টফোন থেকে তথ্য চুরি যাওয়ার অভিযোগ উঠেছিল। এবার একই অভিযোগ উঠল স্যামসাংয়ের বিরুদ্ধেও। অভিযোগ, স্যামসাংয়ের এস৫ স্মার্টফোন থেকে ফিঙ্গারপ্রিন্টের তথ্য পাচার হয়ে যাচ্ছে। অ্যান্ড্রয়েড ললিপপ আপডেট নেই যেসব স্যামসাং ফোনে, সেখানেই নাকি এর আশঙ্কা সবথেকে বেশি।
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের সাহায্যে স্মার্টফোনের 'লক' খোলার উপায় এখন ফ্যাশানে 'ইন'। এ ক্ষেত্রে ইউজারদের আঙুলের ছাপ জমা হয় ফোনের মধ্যে। কেউ চাইলেও আঙুলের ছাপ নকল করতে পারেন না। তাই ফোনের 'লক' সুরক্ষিত থাকে। কিন্তু স্যামসং এস৫ মডেলের বিরুদ্ধে অভিযোগ, একদল হ্যাকার আঙুলের ছাপ ফোনে 'সেভ' হওয়ার আগেই তা হাতিয়ে নিচ্ছেন। তা যদি হয় তাহলে ইচ্ছেমতো ফোনের ভিতর থেকে তথ্য সহজেই হাতিয়ে নেওয়া যাবে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে স্যামসং সংস্থা।
গবেষক ইউলাং ঝাং ফোর্বস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হ্যাকাররা যদি একবার আঙুলের ছাপের মূল স্টোরেজের সুলুক জেনে যায়, তাহলে তারা ফোনের যেকোনো তথ্য চুরি করে নিতে পারবে বিশ্বের যেকোনো প্রান্তে। তবে এস৬-এর মতো মডেলে যেখানে ললিপপ আপডেট রয়েছে, সেই সমস্ত ফোনে নাকি এই সমস্যা নেই।

0 comments:

Post a Comment