উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম দিয়ে মোবাইল ফোন চালানো যাবে এমনটা বহুদিন ধরেই প্রচার করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তবে এবার তারা এক ঘোষণায় জানিয়েছে এবারের গ্রীষ্মে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের মোবাইল ভার্সন বাজারে আসার সম্ভাবনা নেই। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএনআই।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গ্রুপের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জো বেলফিওর জানিয়েছেন, মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমটি পিসি অপারেটিং সিস্টেমের মতো নয়। এটি বাজারে আসতে কিছুদিন দেরি হবে।
বেলফিওর আরও জানিয়েছেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটির ডিভাইসের মূল লক্ষ্য হলো পিসি। এ অপারিটিং সিস্টেমটি পিসিতে অসাধারণ কাজ করবে। কিন্তু এর ব্যবহারকারীদের অন্য ডিভাইসগুলো যেমন ফোন, হলোলেন্স, এক্সবক্স, সারফেস হাব এসব চালানোর বিষয়টি স্থিতিশীল নয়।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ৮.১-এর মতোই ধারা বজায় রাখবে। সে অপারেটিং সিস্টেমটিতেও প্রথমে পিসি এবং পরে মোবাইলের ভার্সন উন্মুক্ত করা হয়।
মাইক্রোসফট আরো জানিয়েছে, উইন্ডোজ ১০-এর কিছু ফিচার উদ্বোধনের সময় থাকবে না। তবে এটাও নিশ্চিত নয়, প্রাথমিক ভার্সনে উইন্ডোজ ১০-এর ফিচারগুলোর মধ্যে কয়টি অনুপস্থিত থাকবে।
অপারিটিং সিস্টেম ছাড়াও মাইক্রোসফটের নতুন ব্রাউজার এজ সাপোর্ট এবারের গ্রীষ্মেই উন্মুক্ত হচ্ছে।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উদ্বোধনের তারিখ এখনো ঘোষণা করেনি মাইক্রোসফট। তবে খুব শিগগিরই এটি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
0 comments:
Post a Comment