বন্ধুরা কেমন আচ্ছো সবাই ? আশা করি ভালোই আচ্ছো আমিও আল্লাহর রহমতে ভালোই আছি, যাইহোক বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কম্পিউটারের কী বোর্ড এর একটি সমস্যা ও তার সমাধান নিয়ে । তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আলোচনা । বন্ধুরা আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের অনেক সময় একটি সমস্যা দেখা দেয় তা হলো হঠাত করে কম্পিউটারের কোন কোন কী বা কোন একটি কী কাজ না করা । দেখা যাচ্ছে আপনি কোন একটি গুরত্বপুর্ণ বিষয় লিখছেন হঠাত দেখছেন আপনার এই মুহুর্তে যে কী টা প্রয়োজন সে কী টা কাজ করছে না অথচ এই মুহুর্তে আপনার ঐ কাজটি করতেই হবে কি করবেন তখন ? নিশ্চয় আপনার আশে পাশে কারও কম্পিউটার আছে কিনা সে খোজ নেওয়া শুরু করবেন, না হয় ততক্ষনাত চলে যাবেন একটি নতুন কীবোর্ড আনার জন্য দুরের কোন কম্পিউটার এর দোকানে, কারণ যে ভাবেই হোক এখনি আপনার ঐ কাজটি সম্পূর্ণ করতেই হবে । আর যদি আপনি কম্পিউটারে একটু দক্ষ হন তাহলে কম্পিউটারের ডিফল্ট কীবোর্ড টি ব্যবহার করবেন যা পাওয়া যাবে কম্পিউটারের রান(RUN) অপশন চালু করে osk লিখে ইন্টার চাপলে, রান অপশন আনার জন্য উইন্ডোজ কী চেপে ধরে রেখে R চাপতে হবে । আর এই কী বোর্ড ব্যবহার করে লেখা লেখি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার । তাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন একটি সফটওয়্যার যা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে । সফটওয়্যার টির নাম হল sharpkeys . সফটওয়্যার সাইজ মাত্র ৪৭৫ KB । এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি নষ্ট কোন কী কে ভালো কোন কী দ্বারা পরিবর্ত্ন করতে পারবেন ।
এবার চলুন দেখেনি
এই সফটওয়্যারটিতে কাজ করবেন কিভাবেঃ-
মনে করুন আপনি এখন B অক্ষরটি লিখবেন কিন্তু আপনার কীবোর্ডে B এর জন্য যে বাটনটি আছে তা কাজ করছে না তখন আপনি sharpkeys সফটওয়্যারটি ওপেন করবেন, তারপর দেখুন from key নামক একটি অপশন আছে সেখানে অন্য কোন একটি কী চাপুন যেটা ভালো আছে( অবশ্যই সেই কী টি চাপবেন যেটা সচরাচর ব্যবহার করা হয় না) তারপর To key তে নষ্ট কী টি অর্থাৎ B কী টি চেপে OK বাটনে ক্লিক করুন । এবার দেখুনা আপনার দেওয়া কী তি চাপলে B লেখা হচ্ছে ।
সফটওয়্যার টি ডাউনলোড করে নিন এখান থেকে ।
আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের টিউনে ইন শা আল্লাহ , আল্লাহ হাফেজ ।
0 comments:
Post a Comment