02 May 2015

বিনামূল্যে ব্যবহার করা যাবে ফেসবুক

শুধু ফেসবুক করার জন্য ইন্টারনেট কানেকশন! এটা ভুলে যান। শুধুমাত্র অ্যাপে কি করতে হবে ক্লিক! প্রয়োজন হবে না ইন্টারনেট সংযোগ। মার্ক জুকারবার্গের কল্যাণে টাকা খরচ করে আর সাইট ঘাঁটতে হবে না বিশ্বকে। সেই ব্যবস্থা করতে যাচ্ছে ফেসবুকের কর্মকর্তারা।
হোয়াটসঅ্যাপ কেনার পর এবার ফেসবুকের লক্ষ্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া। সম্প্রতি ফেসবুকই বলে দিচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। প্রায় ১ হাজার ৯০০ কোটি ডলারে মোবাইল মেসেজিংয়ের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ কিনেছে ফেসবুক।

এবার ইন্টারনেট ছড়াতে চালকবিহীন বিমান ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে বিনামূল্যের ইন্টারনেট পরিষেবা দেবে প্রতিষ্ঠানটি। জানা গেছে, সৌরশক্তিতে চলা ড্রোন নির্মাণ সংস্থা টাইটান অ্যারোস্পেস কিনতে চলেছে ফেসবুক। এ ড্রোনের সাহায্যেই ফেসবুককে আরও সহজলভ্য করে তোলা হবে ব্যবহারকারীদের কাছে।

0 comments:

Post a Comment