ধরুন, আপনি google.com লিখতে গিয়ে ভুল করে লিখে ফেললেন gogle.com কিংবা gooogle.com কিংবা googlr.com। কি ঘটবে তাহলে ? অন্য কোন ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে গিয়ে ভুল করে থাকলে হয়তো বলা যেত যে আপনাকে Server Not Found মেসেজ দেখাবে। কিন্তু গুগল এর ক্ষেত্রে কোন চিন্তা নেই। কারন গুগল ইংরেজিতে লিখতে গিয়ে আমরা ভুল করে অন্য কি লিখতে পারি, সেগুলো মাথায় রেখে সেই ডোমেইনগুলোও কিনে রেখেছে গুগল। ফলে আপনি যদি উপরের ভুল করে থাকেন, তাহলেও আপনার সামনে হাজির হবে গুগল। এছাড়া আপনি যদি 466453.com এ প্রবেশ করেন, তাহলেও আপনি গুগলকেই পাবেন। কিভাবে ? আপনার ফোনের কীপ্যাড খুঁজে দেখুন 466453 এবং google এর মধ্যে কোন মিল খুঁজে পান কিনা।
0 comments:
Post a Comment