ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করতে গেলে, আমার প্রায়ই দেখি সেগুলো zip, rar, 7z, tar ইত্যাদি Formatএ দেওয়া। অনেকেই এটা জানতে চেয়েছেন যে, এগুলো (Zip, Rar, Tar, 7z etc) আসলে কি? তাই আজকের পোষ্ট এই বিষয়ের উপরে। এই পোষ্ট থেকে যা যা জানতে পারবেনঃ-
➥ zip, rar, tar, 7z ইত্যাদি কি?
➥ Compressed (Zip, Rar ইত্যাদি) করার সুবিধা কি?
➥ Android দিয়ে কিভাৰে Compressed করবেন?
➥ Android দিয়ে কিভাৰে Extract বা খুলবেন করবেন?
➥ পার্ট পার্ট কম্প্রেস ফাইল কিভাবে জোড়া?
.
×××××××××××××××××××××××
✿ zip, rar, tar, 7z ইত্যাদি কিঃ
×××××××××××××××××××××××
Zip, Rar, Tar, 7z ইত্যদি হচ্ছে এক ধরনের File Format. আসলে Zip, Rar, Tar, 7z ইত্যাদির মানে হচ্ছে Compressed করা। সহজ বাংলায় যাকে বলে সংকুচিত করা। কোন ফাইলের আকার বা সাইজ কমানোর জন্য ফাইলটিকে Compressed করার একটি প্রক্রিয়া হচ্ছে Zip, Rar, Tar বা 7z করা। আর একটু সহজ ভাষায় বললে, ব্যাগের জিপার বা চেইন দিয়ে আমরা যেমন ব্যাগটাকে সংকুচিত করে রাখি, এটাও ঠিক তেমনি একটি বিষয়।
×××××××××××××××××××××××
✿ Compressed করার সুবিধাঃ
×××××××××××××××××××××××
ফাইল বা ফোল্ডার Compressed (Zip, Rar, Tar, 7z ইত্যাদি) করার সুবিধা কি? বা কেন ফাইল বা ফোল্ডার Compressed করা হয়? এর সুবিধাসমূহঃ
→Compressed করার প্রধান সুবিধা হল ফাইলের সাইজ বা আকার কমানো।
→Compressed করা Applications বা Games এ ভাইরাস (Virus) আক্রমণ করতে পারে না।
→অনেকগুলো ফাইল একসাথে ছোট আকারে রাখার জন্যও Compressed করা হয়।।
→আরেকটি সুবিধা হচ্ছে, Compressed এর মাধ্যমে Password প্রটেক্টেড করে রাখাও যায়।।
×××××××××××××××××××××××××××××××××××××
✿ Android দিয়ে যেভাবে Compressed করবেনঃ
×××××××××××××××××××××××××××××××××××××
Android File Compressed এবং Extract করার জন্য, Play Store অনেক Application আছে, যেমনঃ ES Explorer, X-Plorer, WinRar For Android, 7zipper, ZArchiver ইত্যাদি। তবে সেগুলোর মধ্যে আমার কাছে ZArchiver Pro Applicationটিকে সেরা মনে হয়েছে। তাই আমি ZArchiver দিয়ে কিভাবে Compressed এবং Extract করতে হয় সেটা বলব।
➥ ধাপ-(১): প্রথমে ZArchiver Open করুন।
➥ ধাপ-(২): এবার যে ফাইল বা ফোল্ডারটি Compressed করতে চান সেটার উপর ক্লিক করুন।
➥ ধাপ-(৩): একটি Pop-Up Menu আসবে, সেখান থেকে Compressed ক্লিক করুন।
➥ ধাপ-(৪): এবার একটি নতুন Pop-Up Window আসবে, সেখান থেকে আপনার পছন্দের File Format (যেমন: zip, rar, tar, 7z ইত্যাদি) Select করে Ok করলেই, File বা ফোল্ডারটি Compressed হতে শুরু করবে।।
*আপনি ইচ্ছে করলে, এখানে থাকা Password Optionএ Password দিয়ে Compressed করা ফাইলটি Password Protected করে রাখতে পারবেন। ফলে আপনার দেয়া Password ছাড়া, কেউ ফাইলটি খুলতে পারবে না।
×××××××××××××××××××××××××××××××××××××
✿ Android দিয়ে যেভাবে ফাইল Extract করবেনঃ
×××××××××××××××××××××××××××××××××××××
➥ ধাপ-(১): আগের মতোই ZArchiver Open করুন।
➥ ধাপ-(২): এবার যে zip, rar, tar বা 7z ফরমাটের ফাইলটি Extract বা খুলতে চান, সেটার উপর চেপে ধরুন।
➥ ধাপ-(৩): একটি Pop-Up Menu দেখতে পাবেন, সেখান থেকে Extract Here ক্লিক করলেই Compressed করা ফাইলটি Extract হওয়া শুরু হবে।
আর Password Protected হলে, পাসওয়ার্ড দিয়ে OK করলেই Compressed করা ফাইলটি Extract হওয়া শুরু হবে।
××××××××××××××××××××××××××××××××××××××
✿ পার্ট পার্ট কম্প্রেস ফাইল যেভাবে Extract করবেনঃ
××××××××××××××××××××××××××××××××××××××
অনেক Web Site এ বড় সাইজের গেম বা বড় কোন ফাইল পার্ট পার্ট করে দেওয়া থাকে। এইগুলো এক করে বা জোড়া লাগিয়ে প্রকৃত গেমটি পাবার নিয়ম↓↓
➥ ধাপ-(১): প্রথমে ডাউনলোড করা সবগুলো পার্ট একটি ফোল্ডারের মধ্যে রাখুন।
➥ ধাপ-(২): এবার ZArchiver Pro Open করুন।
➥ ধাপ-(৩): যে ফোল্ডারের মধ্যে গেমের পার্টগুলো রেখেছেন, সেখানে যেয়ে, ১নম্বর পার্টটিতে ক্লিক করুন।
➥ ধাপ-(৪): একটি Pop-Up Menu আসবে, সেখান থেকে Extract Here ক্লিক করুন, তাহলেই হবে।
**নোটঃ-
(১) এখানে বলে রাখা প্রয়োজন যে, প্রথম পার্টটি Extract করলেই সবগুলো Automatic Extract হয়ে একটি ফোল্ডার তৈরি হবে। সেই ফোল্ডারের ভিতরেই গেমের apk এবং data বা প্রকৃত ফাইলটি পাবেন।
(২) যে সাইট থেকে এগুলো ডাউনলোড করেছেন, সেখানে যদি Compressed করা ফাইলে Password দেয়া থাকে, তবে অবশ্যই আগে তা জেনে নিবেন। কেননা Password Protected ফাইল হলে সঠিক Password ছাড়া সেটা Extract করা সম্ভব নয়।
0 comments:
Post a Comment