25 February 2015

PC এর মাদারবোর্ড কেনার সময় যে বিষয়ে লক্ষ রাখবেন

আমার যারা পিসি সম্পর্কে খুব একটা অভিজ্ঞ না তারা পিসি কিনতে গিয়ে নানা সমস্যাতেই পড়তে হয়। তার মধ্যে অন্যতম হল, মাদারবোর্ড কেনার সময়। অনেকেই ঠিক করতে পারেন না কি ধরনের মাদার বোর্ড কিনলে ভাল হবে, কোন ধরনের মাদারবোর্ড এর সুবিধা কেমন? আজ তাই আপনাদের সেই সব সমস্যা দূর করার জন্য এই পোস্টটি।

মাদারবোর্ড হল কম্পিউটার এর কেন্দ্রিয় প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি (Printed Circuit Bord - PCB)। মাদারবোর্ড হল একটি কম্পিউটার এর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যেখানে – প্রসেসর , Ram , বিভিন্ন ডিস্ক ড্রাইভ এবং বিভিন্ন কার্ড যুক্ত থাকে। এটিকে আবার সিস্টেম বোর্ড নামেও পরিচিত। অ্যাপেল কম্পিউটার গুলোতে মাদারবোর্ডকে লজিক নামে ডাকা হয়। অনেকে আবার আদর করে মোবো বলেও ডাকে। বাজারে গিগাবাইট, ইন্টেল, এম এস আই, টেকনোলজি, আসুস ইত্যাদি ব্রান্ড এর মাদার বোর্ড বেশ জনপ্রিয়। এবার মাদার বোর্ড কেনার আগে যেসকল বিষয়ের দিকে লক্ষ রাখবেনঃ

.
➥(১): মাদারবোর্ড কেনার সময় সেই মাদারবোর্ডটি কেনার চেষ্টা করবেন যেটি সর্বশেস বাজারে এসেছে। শুধু সর্বশেষ ভার্সনটি কিনলেই হবে না। আপনাকে কিছু কিছু বিষয় দেখে নিতে হবে। যেমনঃ মাদারবোর্ডটিতে কোন কোন স্পীড এর প্রসেসরকে সাপোর্ট করে । নতুনদের সব সময় চেষ্টা রাখতে হবে বাজারে আসা সর্বশেষ প্রসেসরটি কেনা। সে সাথে জেনে নিন আপনার মাদারবোর্ড উক্ত প্রসেসরকে সাপোর্ট করবে কিনা, যদি না করে তাহলে অন্য মাদারবোর্ড বেছেনিন। যারা বর্তমানে কম্পিউটার ব্যবহার করছেন এবং কোন কারনে আপনার মাদার বোর্ড নষ্ট হয়েগেছে তারা তাদের প্রসেসর এর সাথে মিল রেখে মাদারবোর্ড কিনবেন।

➥(২): প্রসেসর ও মাদারবোর্ড এর বাস স্পীড কত এবং এগুলোর মধ্যে মিল আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে দেখে বুঝে নিন। মাদারবোর্ড এর বাস স্পীড বেশি হলে কাজের সময় সাছন্দ অনুভব করবেন।

➥(৩): অবশ্যই লক্ষ রাখবেন মাদারবোর্ড এর বাস স্পীড এর সঙ্গে ক্যাশ মেমোরির স্পীড ও যেন সামঞ্জসপূর্ণ হয়।

➥(৪): ভবিষ্যৎ এর কথা মাথাই রেখে মাদার বোর্ড কেনার সময় সব সময় লক্ষ রাখবেন যে উক্ত মাদারবোর্ডটি সব থেকে বেশি কত ক্ষমতা পর্যন্ত Ram কে সাপোর্ট করে। কারণ যত বেশি Ram ব্যবহার করবেন আপনার কম্পিউটার তত বেশি গতি সম্পূর্ণ হবে। তাছাড়া এই সুবিধা রাখার অন্যতম কারণ – আপনি এখুন খুব বেশি বড় Ram না লাগালেও যাতে ভবিষ্যৎ বাড়টি Ram লাগাতে পারেন তার জন্য এই সুবিধা টি দেখে নেওয়া খুব দরকারি।

➥(৫): মাদারবোর্ডে হার্ডডিস্ক লাগানোর জন্য কয়টি পোর্ট আছে সেটি দেখে নিন। বেশি পোর্ট থাকলে সেটা আপনার জন্য অবশ্যই খুব ভাল।

➥(৬): মাদারবোর্ডটিতে কতটি ইউএসবি পোর্ট আছে তা দেখে নিন। যত বেশি পোর্ট থাকবে আপনি তত বেশি ইউএসবি ডিভাইস ব্যবহার করতে পারবেন।

➥(৭): মাদারবোর্ডটিতে কয় ধরনের স্লট আছে এবং কয়টি করে আছে সেটি দেখে নিন। এক্ষেত্রে PCI এবং ISA স্লট গুলির বিষয়ে লক্ষ রাখুন। স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে উক্ত মাদারবোর্ডটি ছাড়পত্র পেয়েছে কি পাইনি সেটি দেখে নিন। যেমন – FCC থেকে ছাড়পত্র।

➥(৮): বাজার থেকে মাদার বোর্ড কেনার সময় আপনি একটি বক্স পাবেন এবং সেখানে দেখবেন কিছু হার্ডওয়্যার ও সফটওয়্যার কন্টেন্ট পাওয়া যাবে। এগুলোর মধ্যে যেমনঃ
→ মাদারবোর্ড এর মূল্য
→ মাদার বোর্ড এর ড্রাইভার ডিস্ক
→ ইউজার ম্যানুয়াল
→ কুইক ইন্সটলেশন
→ একটি IDE ক্যাবল
→ চারটি SATA ক্যাবল
→ i/o শিল্ড
→ দ্বিমুখী SLI ব্রিজ কানেক্টর
→ ত্রিমুখী SLI ব্রিজ কানেক্টর

এছাড়াও আরও কিছু থাকতে পারে। যেমনঃ-
→ ফ্লপি ডিস্ক ড্রাইভ ক্যাবল
→ ২ পোর্ট ইউএসবি ব্রাকেট
→ ২ পোর্ট IEEE ব্রাকেট
→ ২ পোর্ট SATA পাওয়ার ক্যাবল

উপর উক্ত বিষয় গুল একটু দেখে নিনবেন মাদারবোর্ড কেনার সময়। মাদারবোর্ড এর মধ্যে আমার ব্যক্তিগত পছন্দ GIGABYTE.. আশাকরি মাদারবোর্ড কিনতে গিয়ে আর কোন সমস্যাতে পড়তে হবে না।

0 comments:

Post a Comment