17 May 2015

এবার গুগলে তথ্য খুঁজুন আরও সহজে

ন্দুরা কেমন আছো সবাই?আসা করি সবাই ভাল আছো!
আমাদের এই দৈনন্দিন জীবনে সবাই ইন্টারনেট ব্যবহার করি, এবং
তথ্য খোঁজার জন্য ইন্টারনেট জগতে সবচেয়ে জনপ্রিয় নাম গুগল। এই ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিনকে নিজের প্রয়োজনে সময়-অসময়ে, যখন খুশি তখন ব্যবহার করা যায়। তাই আপনার প্রয়োজনকে আরও গতিময় করতে গুগলকে ইচ্ছেমতো ব্যবহার করতে পারেন কিছু প্রয়োজনীয় গুগল সার্চ সংকেত ব্যবহার করে, যখন দরকার তখনই।
সময় নির্ণায়ক: সব কাজ সময় বেঁধে করা যায় না ঠিকই। কিন্তু কখনো যদি কোনো কাজ সময় বেঁধে করতেই হয়, তবে গুগল ডটকমের সার্চের ঘরে আপনার কাঙ্ক্ষিত সময় লিখে দিন, নির্ধারিত সময়ে গণনার কাজ গুগলই করবে। এ জন্য set timer for 2 minutes বা আপনার প্রয়োজন অনুযায়ী সময় লিখে দিন।
পার্থক্য বের করতে: আপেল নাকি কলা! কোনটি বেশি পুষ্টিকর? আচ্ছা, সেটি বের করার দায়িত্ব না হয় গুগলের ওপরই ছেড়ে দিন! কোনো নির্দিষ্ট দুটি আলাদা বিষয়ের মাঝে পার্থক্য বের করতে চাইলে, সার্চ বক্সে লিখুন apple vs banana অথবা যে বিষয় আপনি জানতে চান সেটি লিখে এন্টার করলেও কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন।

0 comments:

Post a Comment